1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:19 am

সরকারের উপর জনগনের আস্তা এবং আল্লাহর রহমতও রয়েছে ॥ এড.মাহবুব আলী এমপি

Reporter
  • Updated Friday, November 28, 2014
  • 585

মাধবপুর প্রতিনিধি ॥ এ সরকারের উপর শুধু জনগনের আস্তাই নয় আল্লাহর রহমতও রয়েছে, এ দেশের মানুষ মঙ্গা কি জিনিস চিনেনা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের আমলে দেশের জিডিপি-৬.২। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে দেশ থেকে ৫ মে.ট. খাদ্য বিদেশে রপ্তানী করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে মাধবপুরে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) নির্বাচনী এলাকার এমপি এড. মাহবুব আলী। গতকাল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ, এবং তরুণলীগের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের কিবরিয়া স্কয়ারে আলোচনা সভা অনুষ্টিত হয়। মিছিল শেষে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাউছার মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন এড. মাহবুব আলী এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সেক্রেটারী আলহাজ্ব আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আওয়ামীলীগ নেতা শ্রীধাম দাস গুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন টিপু, কৃষকলীগ সভাপতি আসাদুজ্জামান গেন্দু, পৌর আওয়ামীগ সভাপতি বেনু রঞ্জন রায়, যুবলীগ সভাপতি সাব্বির হাসান, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী শহিদুল ইসলাম শান্ত, পৌর ছাত্রলীগ সভাপতি হৃদয় পাঠান উজ্জল প্রমূখ। হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) নির্বাচনী এলাকার এমপি এড.মাহবুব আলীর নেতৃত্বে আওয়ামীলগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী একটি প্রচার মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD