1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:40 am

চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

Reporter
  • Updated Saturday, November 29, 2014
  • 572

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সভাকক্ষে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর যাচাই বাচাই শেষে ৭ মেয়র প্রার্থীর নাম ঘোষনা করেন। তারা হলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, বিএনপি সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন সামছু, শিল্পপতি এস.কে ইফতেখারুল গনি খায়রু, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, সাবেক ছাত্রলীগ নেতা আফছার মিয়া চৌধুরী। আগামী ৮ ডিসেম্বর মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে। ২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে মেয়র পদ শুন্য হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD