1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:51 am

বানিয়াচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

Reporter
  • Updated Monday, December 1, 2014
  • 567

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তারাসই গ্রামে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতদের দেহ তল্লাসি করে ১টি শোটারগান, ৪টি রামদা ২টি চাকু জব্দ করে পুলিশ। ধৃত ডাকাতরা হচ্ছে বানিয়াচং মুরাদপুর গ্রামের রমজান আলীর পুত্র শাবুল মিয়া (২৪), আজরিমীগঞ্জ উপজেলার বং শিবপাশার মৃত লাফুজ মিয়ার পুত্র এনামুল হক (২৬), একই এলাকার মতিউর রহমানের পুত্র ফারুক মিয়া (৩০) ও শাহাব উদ্দিনের পুত্র মোঃ শাহ আলম (২৫)। ডাকাতদের গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি মোঃ লিয়াকত আলী। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। রোডে ডাকাতি করার উদ্দেশ্যে শনিবার রাতে বানিয়াচং তারাসই গ্রামে ১০/১৫ জনের ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালায়। এ সময় ৪ ডাকাতকে পুলিশ ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD