1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:00 pm

চুনারুঘাটের করিমপুরে বিধবা ও তার কন্যাকে পিঠিয়ে আহত

Reporter
  • Updated Monday, December 1, 2014
  • 579

চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামে বিধবার বসতভিটা দখল করতে না পেরে বিধবা ও তার কন্যাকে পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী আয়েদা বেগম (৪৫) এর বসতভিটার উপর কুনজর পড়ে প্রতিবেশী আব্দুল জব্বার, আকবর আলী, মাসুক মিয়াসহ একদল লোক। তারা ওই বসতভিটা দখল করতে না পেরে গত শনিবার সকালে আয়েদার বাড়ি এসে তাকে ও তার কন্যা জেএসসি পরীক্ষার্থী তহুরা (১৪) কে পিঠিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD