1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:09 pm

ট্রাক্টর সমিতির পরার্মশ সভায় আল্টিমেডাম নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ১২ ডিসেম্বর মহাসড়ক অবরোধ

Reporter
  • Updated Wednesday, December 3, 2014
  • 621

শায়েস্থাগঞ্জ প্রতিনিধি ॥ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ট্রাক্টর চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞার ফল¯ৃ§তিতে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শায়েস্থাগঞ্জ তেমুনিয়া মোড়ে জেলার সকল ট্রাক্টর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এক পরামশ সভা করেছে। জেলা ট্রাক্টর মালিক সমিতির আহবায়ক ময়না মিয়ার (মেম্বার) সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য (২য় পৃষ্ঠায় দেখুন) রাখেন ট্রাক্টর আঃ সামাদ মেম্বার হেলাল মেম্বার আওয়ামীলীগের নেতা হেলাল, বাহুবল উপজেলা আওয়ামিলীগ প্রচার সম্পাদক ইলিয়াছ আকজী, ছাত্রদল নেতা শাহিন, ইউপি সদস্য চাঁন্দ আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, রফিক মিয়া, জামাল মেম্বার, দিদার হোসেন মেম্বার, আব্দুস শহিদসহ অনেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী ৪ ডিসেম্বর জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি’র সাথে যোগাযোগ সাপেক্ষে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে। ১০ ডিসেম্বর মধ্যে নিষেধাঙ্গা প্রত্যাহার না হলে ১২ ডিসেম্বর জেলার সকল ট্রক্টর মালিক ও শ্রমিক একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD