1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:53 am

নাইজেরিয়ার জয়ে স্বস্তিতে আর্জেন্টিনা

Reporter
  • Updated Saturday, June 23, 2018
  • 597

সময় ডেস্ক ॥ দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া। তারা আইসল্যান্ডকে হারালো ২-০ গোলে। গোল দুটি করেন নাইজেরিয়ান তারকা আহমেদ মুসা। খেলার প্রথমার্ধ ছিল গোল শুন্য। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আহমেদ মুসার গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। ৭৫ মিনিটে আবারো আইসল্যান্ডের জালে বল জড়ান ৭ নম্বর জার্সিধারী মুসা। আইসল্যান্ড ৮২ মিনিটে সুযোগ পেয়েছিল স্কোর করার কিন্তু জিলফি সিগার্ডসন ব্যর্থ হন পেনাল্টি খেকে গোল করতে। নাইজেরিয়া বনাম আইসল্যান্ড, গ্রুপ ‘ডি’র খেলা। ভোলগোগ্রাদ এরিনার ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচের ফলের পানে চেয়ে ছিল বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা। নাইজেরিয়ার এই জয়ে যদি কিন্তুর জটিল হিসেবে একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। আবার নাইজেরিয়া প্রথম ম্যাচে হারের স্বাদ পায় ক্রোয়েশিয়ার বিপক্ষে। আজ এই ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন ধরে রাখলো তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD