1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

সমাবেশের অনুমতি না পেলেও সিলেট যাবে জাতীয় ঐক্যফ্রট

Reporter
  • Updated Saturday, October 20, 2018
  • 480

সময় ডেস্ক :: সিলেটে আগামী ২৪ অক্টোবর সমাবেশ করার অনুমতি না পেলেও ওইদিন সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সমাবেশ করতে না পারলেও তারা সিলেটে হজরত শাহজালাল, শাহ পরান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত করবেন। এরপর গণসংযোগের মাধ্যমে তারা তাদের দাবি জনগণকে জানানোর কর্মসূচি পালন করবেন। রাজধানীর ধানমন্ডিতে গতকাল শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের এক বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এ কর্মসূচি ঘোষণা করেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, সাধারণ সম্পাদক আঃ মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর মন্টু সাংবাদিকদের বলেন, ‘সিলেটে ২৩ অক্টোবর জনসভার জন্য অনুমতি চেয়েছিলাম, সেটা সরকার দেয় নাই। সেদিন স্বেচ্ছাসেবক লীগের একটি সমাবেশ রয়েছে। তাই ২৩ তারিখের পরিবর্তে ২৪ তারিখ চেয়েছি। সেদিন জনসভা করবো আশা করছি।’ তিনি বলেন, ‘২৪ অক্টোবর আমরা সিলেটে গিয়ে প্রথমে হজরত শাহ জালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করবো। এরপরে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমওজি ওসমানির মাজার জিয়ারত করবো। এরপরে জনসভার কাজ শুরু করবো।’ গতকাল শুক্রবারের বৈঠকে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মোস্তফা মহসিন মন্টু বলেন, কমিটিতে কারা আছেন তা পরে জানানো হবে। অন্যান্য কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব ২৭ অক্টোবর। সেখানে ২৭ অক্টোবর জনসভার জন্য আবেদন করেছি। আশা করছি তা পেয়ে যাবো।’ এছাড়া ২৬ অক্টোবর ঢাকায় পেশাজীবীদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের মতবিনিময় আছে জানিয়ে মন্টু বলেন, মতবিনিময় সভার স্থান এখনো নির্ধারণ করা হয়নি, হলে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD