1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:03 am

শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Tuesday, October 23, 2018
  • 714

জুয়েল চৌধুরী :: শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে খেলাফত মজলিশের নেতা মানিক মিয়া (২৫) কে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের আলাপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র জামে মসজিদের ইমাম। সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার খেলাফত মজলিসের নেতা মানিক মিয়ার কাছে কয়েক মাস ধরে আরবি শিখতে আসে একই গ্রামের মরম আলীর ১৫ বছরের কিশোরী কন্যা। সে কোরআন শরীফ এক মাসের ভিতরে শিখিয়ে দিবে বলে আশ্বাস দিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে সে সুযোগ বুঝে তাকে বিয়ের প্রতিশ্রæতিও দেয়। সরল বিশ্বাসে ওই কিশোরী তার ফাঁদে পা দেয়। গতকাল সোমবার সকালে সে আরবি পড়া শেষে একটি রুমে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে তার ছবি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং এ বিষয়টি কাউকে বললে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে সে বাড়িতে চলে যায় এবং তার পরিবারকে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন এসে মানিককে আটক করে উত্তম মধ্যম দিয়ে সে ঘটনার কথা স্বীকার করে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা নিযে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। রাত ৯টায় এ রিপোর্ট লেখাকালে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, ধর্ষণের অভিযোগে মানিককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হচ্ছে। মঙ্গলবার ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD