1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করায় জেলা যুবলীগের নিন্দা

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 546

প্রেস বিজ্ঞপ্তি :: হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে জেলা যুবলীগের এক কর্মী সভায় এই নিন্দা জানানো হয়। সভায় বক্তারা বলেন, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম হবিগঞ্জে আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ। যুবলীগকে হবিগঞ্জের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সংঘটিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তিনি। তারা বলেন, মিথ্যা একটি মামলায় যুবলীগের এই নেতাকে সাজা প্রদান করা হয়েছে, এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে তারা আতাউর রহমান সেলিমের মুক্তির দাবি জানান এবং নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, ফেরদৌস  আহমেদ, তাজ উদ্দিন  আহমেদ  তাজ, এড. আনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD