1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:15 am

স্বাধীনতার পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি -এড. আব্দুল মজিদ খান

Reporter
  • Updated Friday, November 2, 2018
  • 666

নিজস্ব প্রতিনিধি :: বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান বলেছেন, দেশরতœ শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দশ বছরে দেশের যে উন্নয়ন করেছেন; স্বাধীনতার পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে নৌকায় ভোট দিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহŸান জানিয়েছেন এমপি আব্দুল মজিদ খান। শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে.এম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগ নেতা মর্তুজা হাসান। উপজেলা আওয়ামীলীগ নেতা তকছির মিয়া, আবুল হোসেন, আরো  বাবুল রায়, মমিনুর রহমান সজীব, জাহিদ হাসান জীবন, টিপু সুলতান আমীর হোসেন, ইয়াওর মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD