1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:28 am

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বহুতলে উন্নীত করা হবে -এমপি আবু জাহির

Reporter
  • Updated Monday, November 5, 2018
  • 581

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. আবু জাহির বলেছেন, বিগত ১০ বছরে আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করা হয়ছে। শ্রেণিক সংকট নিরসনে একাধিক নতুন ভবনও করা হয়েছেন অনেক প্রতিষ্ঠানে। কিন্তু শিক্ষাবান্ধব সরকারের বিনামূল্যে বই প্রদান এবং উপবৃত্তির জন্য শিক্ষার্থী প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে শ্রেণিকরে সংকট থেকেই যাচ্ছে। এই সংকট নিরসনের জন্য যে সকল প্রতিষ্ঠানের ফাউন্ডেশনসহ ভবন আছে সেগুলোর ফাউন্ডেশন অনুযায়ী বহুবল ভবনে পরিণত করা হবে। লক্ষ্য রাখতে হবে ভবন নির্মাণ করতে গিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য্য যাতে বিনষ্ট না হয়। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজ এবং বহুলা গ্রামে অবস্থিত এড. আবু জাহির উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে পৃথক সুধী সমাবেশে তিনি একথাগুলো বলেন। হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম রায়হান জানান, ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজের একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ হচ্ছে। এছাড়াও শহরতলীর বহুলায় এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ে নির্মাণ হচ্ছে ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন। যার নির্র্মাণ ব্যায় ৭৫ লাখ টাকা। অল্প কিছুদিনের মধ্যেই উভয় ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি। ভিত্তি প্রস্থর স্থাপনকালে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেকেএন্ড এইচকে হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এড. শাহ ফখরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, মিসবাহুল বারী লিটন, নুরুজ্জামান চৌধুরী, জসিম উদ্দিন, সাজু আহমেদ, মাহবুবুল আলম জীবন, মাহবুব সাদিক উজ্জল, জাকারিয়া চৌধুরী, এড. আজিজুর রহমান সজল খান, জাহির মিয়া, আব্দুল গনি মিয়া, আলমগীর আলম, তানভীর আলম জুযেল, লস্কর গাজী, নুরুল হক সরদার, আছকির মিয়া, নজরুল ইসলাম সিদ্দিকী, রহিছ আলী, ছাব্বির আহমেদ রনি, নুরুল হক সরদার, সালেহ আহমেদ চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী ও এড. আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতাকালে এমপি আবু জাহির বর্তমান সরকারের বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD