1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

বানিয়াচংয়ে টমটম উল্টে এক মাদ্রাসা ছাত্র আহত

Reporter
  • Updated Monday, November 12, 2018
  • 595

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার পুকড়া সড়কে টমটম উল্টে মুক্তার হোসেন (১৪) নামের এক মাদ্রাসার ছাত্রের পা ভেঙ্গে গেছে। শুধু তাই নয়, টমটমের ব্যাটারীর এসিড তার মুখে জলসে গেছে। মুমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পুকড়া গ্রামের আজগর আলীর পুত্র। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, ওই সময় একটি টমটম মোক্তারকে নিয়ে দৌলতপুর থেকে পুকড়া যাচ্ছিল। পথিমধ্যে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চালক জহির মিয়া টমটম রেখে চলে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD