1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:39 am

বেগম খালেদা জিয়া ঐক্য নিয়ে এগিয়ে যেতে বলেছেন- ফখরুল

Reporter
  • Updated Tuesday, November 13, 2018
  • 618

সময় ডেস্ক :: গতকাল সোমবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরোনো কেন্দ্রীয় কারাগারে যান বিএনপির শীর্ষ ৫ নেতা। ‘জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’ গতকাল বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে উদ্ধৃত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, চেয়ারপারসন তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। রাজনৈতিক বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে এর বেশি আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তিনি খুব অসুস্থ, অনেক দিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হাসপাতাল থেকে আবার তাকে কারাগারে নেওয়া হয়েছে। এর আগে সোমবার বেলা পৌঁনে তিনটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টায় বের হন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD