1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:09 am

হবিগঞ্জ শহর থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

Reporter
  • Updated Tuesday, November 13, 2018
  • 601

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরতলীর রামপুর থেকে সাব্বির হোসেন তারেক (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোজ হয়েছে। এ ঘটনা নিয়ে ওই মাদ্রাসার মাঝে আতঙ্ক বিরাজ করছে। সে রামপুর এলাকার মোতাব্বির হোসেনের পুত্র ও স্থানীয় ইসলামীয়া হাফিজিয়া জামেয়া মাদ্রাসার ছাত্র। সূত্র জানায়, বানিয়াচং যাত্রাপাশার মৃত আব্দুস ছাত্তারের পুত্র মোতাব্বির হোসেন তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রামপুর এলাকায় বসবাস করে আসছে। গত ১০ নভেম্বর বিকালে সাব্বির হোসেন মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। গতকাল তার পিতা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD