
সংবাদদাতা :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘট-মাধবপুর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবং মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply