1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:30 am

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক

Reporter
  • Updated Monday, November 19, 2018
  • 495

সময় ডেস্ক :: ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শামছুদ্দিন দিদার। তিনি জানান, গতকাল রোববার রংপুর ও রাজশাহী বিভাগের আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। গুলশানে সাক্ষাৎকার বোর্ডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দিদার বলেন, এছাড়াও লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি মনোনয়ন প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্ন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD