1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:19 pm

উন্নয়ন প্রকল্পে সব ধরনের বরাদ্দ বন্ধের নির্দেশ ইসির

Reporter
  • Updated Wednesday, November 21, 2018
  • 504

সময় ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের অংশ হিসেবে সব ধরনের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার এ নির্দেশনা জারি করে ইসি। (আজ) বুধবারের মধ্যে এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চিঠিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের প্রকল্প এবং অনুদান বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত কোনো ধরনের অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান ও অর্থ ছাড় না দিতে চিঠিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD