1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

সদর হাসপাতালে দালালদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি

Reporter
  • Updated Monday, November 26, 2018
  • 744

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল রোগীরা তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। আবার কেউ কেউ তাদের কথামত বিভিন্ন ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পুলিশের তালিকা অনুযায়ী সদর হাসপাতালে মহিলা পুরুষ মিলে শতাধিক দালাল রয়েছে। আর এসব দালালরা বিভিন্ন ফার্মেসীর মালিকদের কাছ থেকে কমিশন নিয়ে রোগীদেরকে ঔষধ আনতে গিয়ে দ্বিগুন দাম আদায় করছে। প্রতিদিন হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে শত শত রোগীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। কিন্তু দালালদের কারণে তারা ঠিকমত হাসপাতালে চিকিৎসা নিতে পারছেনা। সম্প্রতি সংসদ সদস্য এড. আবু জাহির দালাল মুক্ত ঘোষণা দিলেও এই আদেশ উপেক্ষা করে দালালরা হাসপাতালে ভিড় দর্পে তাদের কাছ চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD