1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

রংপুর-৩ আসনে এরশাদের পক্ষে মনোনয়ন জমা

Reporter
  • Updated Thursday, November 29, 2018
  • 731

সময় ডেস্ক :: জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এনামুল হাবীবের কাছে হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এনামুল হাবীবের কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জাপা নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ। মনোনয়নপত্র জমা শেষে মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান যতবার রংপুর সদর আসনে নির্বাচনে করেছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন। সদর আসনের মানুষ এরশাদকে ভালোবাসে। আমরা আশা করি এবারও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এ আসনে।’ মহাজোটে আসন ভাগাভাগি নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টির অনেক আসনে আওয়ামী লীগের প্রার্থীও মনোনয়ন নিয়েছেন। কোনো কোনো আসনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীও রয়েছে। আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আলোচনার মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। রাঙ্গা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তবে নির্বাচনে প্রচার-প্রচারণায় কোনো সমস্যা হবে না। এদিকে মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ গঙ্গাচড়া আসনে নিজের মনোনয়ন জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD