
বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়াকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জী জরিমানার দুই হাজার টাকা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা জাপার সেক্রেটারি শংকর পাল লাঙ্গল প্রতীকের প্রার্থী। কিন্তু মহাজোটের প্রার্থী দাবি করে আঙ্গুর মিয়া মাইকিং করে প্রচারণা চালান। এতে ভোটারা বিভ্রান্তির মধ্যে পড়েন। উপজেলার বড়বাজার এলাকায় পৌঁছলে পুলিশ সদস্যরা মাইকসহ আঙ্গুর মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ আকুঞ্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ-২ আসনে জাতীয় পাটির শংকর পাল মহাজোটের প্রার্থী নন। মহাজোটের প্রার্থী হিসেবে মাইকে প্রচারণা করা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply