
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রফিক মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রফিক মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের নূরপুর ইউনিয়নে বেড়াতে যান রফিক মিয়া। বুধবার রাত ৭টার দিকে নূরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রæতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক দেখে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সিলেটে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply