1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

লাখাইয়ে ৬৪ বস্তা সরকারী চাল জব্দ । ট্রাক চালক আটক

Reporter
  • Updated Friday, December 14, 2018
  • 781

সূর্য্য রায় :: লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রাম থেকে হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজির ৬৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যার পরিমান ২ হাজার ৩শ ৩৪ কেজি। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে লাখাই থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহীনা আক্তার চালগুলো জব্দ করেন।  এ সময় মোঃ আলাউদ্দিন মিয়া (৬০) নামে মিনি ট্রাকের চালককে আটক করলেও সটকে পড়েন ডিলার আটক আলাউদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার দানিয়ালপুর গ্রামের বাসিন্দা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহিনা আক্তার বিষয় নিশ্চিত করে জানান- ওএমএসের চাল বিতরণ কর্মসূচির সময় শেষ হয়েছে। তারপরও উপজেলার কার্যক্রমের নিয়োগ করা ডিলার রোমান মিয়া ৬৪ বস্তা চাল সংরক্ষণ করে রাখেন। ট্রাকভর্তি করে চালগুলো অন্যত্র পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করে। পরবর্তীতে ডিলার রোমানের বাড়ি থেকে জব্দ করা হয় আরও ৪ বস্তা চাল। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। আটক গাড়ি চালক আলাউদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা মামলা দায়েরের প্রস্তুত নিচ্ছেন বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD