
মাধবপুর প্রতিনিধি :: মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মের প্রথম ভোট হোক নৌকায়, রাজাকার ও যুদ্ধাপরাধমুক্ত সংসদ, এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এই শ্লোগানকে সামনে রেখে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার নৌকার প্রচারণায় নেমেছেন। গতকাল মঙ্গলবার সকালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. মাহবুব আলীর জয় নিশ্চিত করতে মুক্তিযোদ্ধারা প্রচার মিছিল করেন। প্রচার মিছিলে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, মাধবপুর উপজেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মালেক মধু।
Designed by: Sylhet Host BD
Leave a Reply