1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:10 am

চুনারুঘাটে হামলায় গৃহবধু গুরুতর আহত

Reporter
  • Updated Thursday, December 20, 2018
  • 666

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের উত্তর নরপতি গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার সুমি (২৮) গুরুতর আহত হয়েছে। জানা যায়, গত রবিবার সেলিনা আক্তার সুমি নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটে। সেলিনা আক্তার সুমির আত্মচিৎকারে আশপাশের লোকজনরা এগিয়ে এসে আদম পাচারকারীর কবল থেকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সেলিনা আক্তার চুনারুঘাট থানায় আব্দুল জব্বার, এমরান, আয়েশা আক্তার তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। আহত সেলিনা আক্তার সুমি ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছেন সেলিনা আক্তার সুমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD