1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

Reporter
  • Updated Thursday, December 20, 2018
  • 597

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানায়, ওই গ্রামের কাংগালি মিয়ার সাথে আব্দুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় খেলু মিয়া, সাম্মদ মিয়া, খাদিজা, রোকেয়া, আছকির মিয়া, ছামিয়া খাতুন, রোকেনা, জামিলা, মুখলেছ, সুমা, কাংগালি মিয়া, আব্দুর রহমান, ইলিয়াছ মিয়া, মনু মিয়া, কামাল মিয়া, ফুল মিয়া, আব্দুস সালাম ও আক্তার মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD