1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:28 am

বাহুবল উপজেলা জামায়াত সভাপতি সহ গ্রেফতার ২

Reporter
  • Updated Thursday, December 20, 2018
  • 762

বাহুবল প্রতিনিধি :: বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আব্দুর রউফ বাহার সহ ২ জনকে বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার (২৭ সেপ্টেম্বর) একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় ইউনিয়ন পরিষদের পাশে একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গায় ৪-৫ জন লোকের জটলা দেখতে পায়। পরে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটিয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে বালুর স্থুপ থেকে পুলিশ ছয়টি তাজা ককটেল ও ছয়টি পেট্টলবোমা উদ্ধার করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মাওলানা আব্দুর রউফ বাহার দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ও এসআই সজিব-এর নেতৃত্বে পুলিশ উপজেলার বিহারীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে ও  জামায়াতের সদস্য উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুল হক-এর পুত্র মোস্তফা আল হোসাইনকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD