1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

এমপি আবু জাহিরের পাশে থাকার অঙ্গীকার

Reporter
  • Updated Saturday, December 22, 2018
  • 607

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জবাসীর স্বপ্নের মানুষ ও উন্নয়নের রূপকার এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছে হবিগঞ্জ-লাখাই টমটম মালিক সমিতি। গতকাল শুক্রবার রাত ৮টায় রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমিতির আয়োজনে এক সভায় তারা এই সমর্থন জানান। রাত ৮টায় এমপি আবু জাহির সভাস্থলে পৌঁছার সাথে সাথে টমটম মালিক ও শ্রমিকবৃন্দসহ ৩ সহশ্রাধিক লোকজন তার সমর্থনে শ্লোগান দিতে থাকেন। নৌকা নৌকা শ্লোগানে মুখড়িত হয় সভাস্থল ও আশপাশের এলাকা। সভায় বক্তরা বলেন, এমপি আবু জাহির গত ১০ বছরে অবহেলিত হবিগঞ্জকে উন্নয়নের পথে নিয়ে এসেছেন। আশপাশের জেলাগুলোর তুলনায় অনেকগুণ বেশি কাজ হয়েছে এই এলাকায়। এসব সম্ভব হয়েছে তার পরিশ্রম এবং দুরদর্শী নেতৃত্বের কারণে। হবিগঞ্জের মানুষ উন্নয়নমূখী। এই উন্নয়ন কাজকে চলমান রাখা এবং সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করা প্রয়োজন। তাই আগামী নির্বাচনে দল-মতের উর্ধ্বে থেকে তাকে নৌকায় ভোট দিতে হবে। এ সময় উপস্থিত টমটম মালিক-শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার লোকজন হাত তুলে সমর্থন জানান এবং এমপি আবু জাহিরকে ৩য় বারের ন্যায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার অঙ্গীকার করে বলেন, আমরা সবসময় এমপি আবু জাহিরের পাশে ছিলাম। এবারো পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। এই পাশে থাকার প্রমাণ হবে ৩০ তারিখের নির্বাচনে। সেদিন যেখানেই টমটম মালিক শ্রমিকরা থাকবেন, সেখানেই ভোট বিপ্লব ঘটনো হবে। কারণ- টমটম মালিকরা শুধু নিজেরাই ভোট দিবেন না। তারা ঘরে ঘরে গিয়ে ভোটও প্রার্থনা করবেন এবং উন্নয়নের বার্তা পৌছে দিবেন। এমপি আবু জাহিরের সমর্থনে আয়োজিত এই সভায় তিনি বলেন, আপনারা আমাকে বিগত দুইবার আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন। দিয়েছেন সর্বোচ্চ সম্মান। এর বেশি আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। জনসেবাকে ইবাদত মনে করে আমি দিনরাত আপনাদের জন্য পরিশ্রম করেছি। বিনিময়ে এলাকাবাসী কি পেয়েছেন তা সকলেরই জানা। আপনারা যদি আবারো আমাকে নির্বাচিত করেন; তাহলে সর্বস্তরের জনগণের পরামর্শ অনুযায়ী হবিগঞ্জকে নিয়ে যেতে চাই উন্নয়নের অনন্য উচ্চতায়। ইতোমধ্যে আমি নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এগুলো বাস্তবায়নের স্বার্থে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন এমপি আবু জাহির। তিনি বলেন, সকল ধর্ম ও মতের মানুষ এবং সকল পেশার মানুষের প্রতি আমার আন্তরিকতা রয়েছে। যারা ভাল কাজ করতে চায় এবং কাজ করতে চায়, তাদের প্রতি আমার সবসময় সমর্থন থাকবে।
হবিগঞ্জ-লাখাই টমটম মালিক সমিতির সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আরব আলী, রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি মোঃ আছান উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সহ সভাপতি বরকত উল্লাহ, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী কামাল উদ্দিন, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ জিতু মিয়া, হবিগঞ্জ-লাখাই টমটম মালিক সমিতির সহ সভাপতি মহারাজ মিয়া, সহ সাধারণ সম্পাদক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক কলিন মিয়া, সদস্য মন্নাফ চৌধুরী, সদস্য মস্থ মিয়া, সোনাই মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD