1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

শায়েস্তাগঞ্জে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

Reporter
  • Updated Sunday, December 23, 2018
  • 641

সংবাদদাতা :: শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকালে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুত্র জানায় নির্বাচনে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিরামচর ভোট কেন্দ্রের পাশে ধোপাবাড়ীর একটি পরিত্যক্ত ঘরে দেশীয় অস্ত্র মুজুদ রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে মজুদকৃত এসব দেশীয় অস্ত্র গুলো উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দাস এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD