1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

সহকারী কমিশনার মোঃ মুনাদির ইসলাম চৌধুরীকে হাইওয়ে পুলিশের ফুলেল শুভেচ্ছা

Reporter
  • Updated Sunday, December 23, 2018
  • 633

নিজস্ব প্রতিনিধি :: সিলেটের দায়িত্বরত হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার গাজীপুর  রিজিয়ন সার্কেল মোঃ মুনাদির ইসলাম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা কক্ষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে সাতগাঁও হাইওয়ে পুলিশ  ফাঁড়ীর ইনচার্জ নানু মন্ডল এর পরিচালনায় উক্ত শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি হওয়ায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও সাতগাঁও ফাঁড়ী পুলিশের যৌত উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ ও সাতগাঁওর এসআই ও এএসআইসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। বর্তমানে হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার  সিলেট গাজীপুর  রিজিয়ন সার্কেলে হিসেবে কর্মরত। উল্লেখ্য এ কর্মকর্তা ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি প্রদান করা হয়। মোঃ মোনাদির ইসলাম চৌধুরী  ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পান।  ইতি পুর্বে তিনি দেশের বিভিন্ন জেলায় সহকারী পুলিশ সুপার পদে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD