1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

চুনারুঘাট থানায় ২০১১ সালের ব্যাচের ৭ম বর্ষপূর্তি পালিত

Reporter
  • Updated Monday, December 24, 2018
  • 610

প্রেস বিজ্ঞপ্তি ::  চুনারুঘাট থানায় ২০১১ইং সালের ব্যাচের ৭ম বর্ষপূর্তি পালিত হয়ে। এ উপলক্ষে ২০১১ সালের ব্যাচের (পুলিশ) সদস্যরা বর্ষপূর্তিতে কেক কাটার মধ্যদিয়ে স্বরণীয় দিনটি পালন করেছেন তারা। ২২ ডিসেম্বর  চুনারুঘাট থানার হল রুমে কেক কেটে বর্ষপূর্তি পালন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন ব্যাচ ম্যাটরা। প্রথমেই কেক কেটে ৭ম বর্ষের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা জানানো হয় ব্যাচ ম্যানদের তারা হলেন, মুসলিম উদ্দিন, মোঃ মিনুর রহমান, সিজিল ইসলাম, শরীফুল ইসলাম, নুরুজ্জামান, সোহেল রানা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান। অনুষ্ঠানস্থল ওসির পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আলী আসরাফ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই ফারুক, এস.আই মহিন উদ্দিন, এস.আই সজিব,  এস.আই নাজমুল, এএসআই হারুনুর রশিদ, এএসআই রবিউলসহ দেশের বিভিন্ন স্থানের কর্মরত পুলিশ সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD