1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

চুনারুঘাটে নৌকা সমর্থনে প্রচারনা মিছিল ও পথসভা

Reporter
  • Updated Friday, December 28, 2018
  • 639

চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এডভোকেট মাহবুব আলী এমপির নৌকা প্রতীকের সমর্থনে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠা হাতে আমুরোড বাজারে শেষ প্রচারনা মিছিল দেয়। গতকাল  বৃহস্পতিবার মিছিল শেষে সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার পঞ্চমোড়ে হাজারো মানুষের উপস্থিতিতে এক পথসভা অনুষ্টিত হয়। সভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন মাষ্ঠারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা সম্পাদক হাছন আলী, সাংবাদিক নুরুল আমিন, যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, উপজেলা কৃষকলীগ মাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগ আপ্যায়ন সম্পাদক হোসাইন মোহাম্মদ আল আমিন প্রমূখ। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD