1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

শায়েস্তাগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ আহত ৩

Reporter
  • Updated Monday, January 7, 2019
  • 744

নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের নিকট দাড়ানো বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ৩ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, ব্রীজের পশ্চিম দিকে একটি যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকা অবস্থায় পিছনের দিক থেকে একটি মাল বোজাই ট্রাক ধাক্কা দিলে ধুমড়ে মুছড়ে গিয়ে ট্রাক চালক আব্দুর রহমান (২৮) গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের বডি কেটে আব্দুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এতে আরও ট্রাকের দুই হেলপার আহত হয়। তবে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD