1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

ভোক্তা অধিদপ্তরের অভিযানে আজমিরীগঞ্জের কাকালছৈও বাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
  • Updated Thursday, January 10, 2019
  • 749

সংবাদদাতা :: আজমিরীগঞ্জ উপজেলার কাকালছৈও বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকালে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মা সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে সীমা ফার্মেসীকে ২ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে মা টেলিকম এন্ড কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওজনে কম দেওয়ার দায়ে একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের দাড়ি পাল্লা ও বাটখারা জব্দ করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন কাকালছৈও নৌ-ফাড়ি পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD