1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:28 am

বাহুবলে ডাকাত জামাল পুলিশের খাঁচায় বন্দী

Reporter
  • Updated Sunday, January 13, 2019
  • 560

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ডাকাত জামাল মিয়া (৩২) পুলিশের খাঁচায় বন্দী হয়েছে। সে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর ১২টায় বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর এলাকা থেকে ডাকাত জামাল মিয়াকে আটক করে। এ সময় তার সহযোগিরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত জামালের বিরুদ্ধে বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ইতিমধ্যে একাধিকবার ডাকাতি মামলায় আটক হয়ে জেল কেটেছে। তাকে গ্রেফতার লক্ষ্যে বাহুবল মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান করে আসছিল। গতকাল শনিবার তাকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD