1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

চুনারুঘাটের সাংবাদিক ওয়াহেদ আলীর মাতা আর নেই ॥ সাংবাদিক ফোরামের শোক

Reporter
  • Updated Monday, January 14, 2019
  • 628

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাংবাদিক মোঃ ওয়াহেদ আলীর মাতা হাজী সফর চাঁন এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা পনে ২টায় চুনারুঘাট সদর ইদগাহ মাঠে জানাযা শেষে পৌরসভার ৮নং ওয়ার্ড উত্তর আমকান্দি গ্রামের পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় ঢাকা সোরহাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি……..রাজীউন। মৃতকালে তার বয়স ছিল প্রায় (৭০) বছর। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর আমকান্দি গ্রামের মৃত হাজী জহুর আলীর স্ত্রী। সফর চাঁন মৃত্যুকালে ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেন গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও সাংবাদিক নুর উদ্দিন সুমন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD