1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:28 am

শায়েস্তাগঞ্জে বিষপানে এক নারীর আত্মহত্যা

Reporter
  • Updated Monday, January 21, 2019
  • 593

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগরে পুত্রের সাথে অভিমান করে চারদিন উপোস থেকে অবশেষে বিষপানে আত্মহত্যা করেছে হাবিবা আক্তার (৬৫) নামে এক হতভাগী মা। সে ওই গ্রামের ইদ্রিছ আলীর স্ত্রী। গত শনিবার রাতে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে রাত ২টার সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে হাসপাতালে কাউকে না বলে হাবিবার ছেলেরা লাশ বাড়িতে নিয়ে যায। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে শায়েস্তাগঞ্জ থানার এসআই মরিুজ্জামান লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপতাাল মর্গে প্রেরণ করে। একটি সূত্র জানায়, হাবিবার ছেলেরা তাকে লালন পালন করত না। প্রায়ই পুত্রবধুদের সাথে হাবিবার ঝগড়া হত। এক সময় তিনি তাদের বুঝা হয়ে যান। পুত্রদের সাথে রাগ করে তিনি চারদিন উপোস থাকেন। এক পর্যায়ে তিনি জীবনের সাথে যুদ্ধ করে গতকাল শনিবার রাতে বিষপান করেন। এ ব্যাপারে ওই এসআই জানান, বিষপানে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD