
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউশী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র নাসির মিয়া (৪০) ও নাসির মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাউশী এলাকা থেকে পিতা পুত্রকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নাসির ও শাহীন মিয়ার বিরুদ্ধে ননজিআর ৮৬/১৮ মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। চুনারুঘাট থানার এসআই সজীবের নেতৃত্বে একদুল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে। গতকাল রোববার দুপুরের দিকে জেল কারাগারে প্রেরণ করে পুলিশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply