1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:33 am

মাধবপুরে চোরাই গাছ ভর্তি ট্রাক আটক

Reporter
  • Updated Saturday, February 16, 2019
  • 712

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চোরাই গাছ ভর্তি ট্রাক আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সুরমা বাগান এলাকা থেকে সিলেট-ট ১১-০২০৭ নং ট্রাকভর্তি গাছ পাচারের পথে জগদীশপুর বনজ দ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বিট কর্মকর্তা শামসুজ্জামান সঙ্গীয় বন কর্মীকে নিয়ে আটক করে। বিট কর্মকর্তা শামসুজ্জামান জানান, আটককৃত ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকভর্তি গাছ এখনো মাপা হয়নি। এ বিষয়ে বন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD