1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

চুনারুঘাটে পুষ্টিচাল বিতরণ অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, March 31, 2019
  • 588

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচী পুষ্টিচাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ পুষ্টিচাল বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আরিফুর রহমান অপু। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস ছালাম, অধ্যক্ষ আলাউদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা হাছন আলী, যুবলীগ নেতা সাফু মেম্বার । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস, মাহবুবুর রহমান চৌধুরী, খাদ্য পরিদর্শক দ্বীপক চন্দ্র দাশ, মোছাঃ কামরুন্নেছা তালুকদার, প্রতাপ কুমার সরকার, উপ খাদ্য পরিদর্শক অঞ্জনা রাণী দেব, রওশন আরা আক্তার, পদ্মশ্রী ভট্টাচার্য, সহকারি উপ খাদ্য পরিদর্শক আব্দুল আহাদ, ডিলার ফয়সল চৌধুরী, বেলাল আহমেদ, মুজিবুর রহমান, আবদাল মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD