1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:08 am

বাহুবলে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

Reporter
  • Updated Wednesday, April 17, 2019
  • 554

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী আলমগীর মিয়া (৪০) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত সোমবার মধ্যরাতে তার গ্রামে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রাঘুপাশা গ্রামের মৃত আব্দুল হাই-এর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার মিডিয়া অফিসার এসআই মোস্তাফিজুর রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এএসআই আনোয়ার ও মাজেদের নেতৃত্বে একদল পুলিশ তার গ্রামের বাড়ি রাঘুপাশা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটকের বিষয়টি স্বীকার করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আলমগীরের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত অনাদায়ে ৫ লক্ষ টাকা জরিমানার আদেশ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD