
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের কদুপুর ডোবা থেকে রাহিম (৭) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সে ওই গ্রামের পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণীর ছাত্র। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় রাহিমের মৃত দেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দিলে এসআই আব্দুস সালাম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরিবার সুত্রে জানা যায়, ধারনা করা হচ্ছে কেউ তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। এসআই আব্দুস সালাম বলেন, ধারনা করা হচ্ছে পুকুড়ে আম কুড়াতে গিয়ে পা-পিছলে পানিতে পড়ে যায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply