1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:55 pm

মাধ্যমিক শিক্ষক নিয়োগে প্রার্থী আড়াই লাখ

Reporter
  • Updated Wednesday, May 22, 2019
  • 516

সময় ডেস্ক ॥ সাত মাস আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হয়েছে। এখনও নিয়োগ পরীক্ষার দিন-তারিখ নির্ধারণ করা হয়নি। প্রায় আড়াই লাখ আবেদনকারী নিয়োগ পরীক্ষার অপেক্ষায় দিন পার করছেন। চলতি বছরের জুন মাসের শেষের দিকে এ পরীক্ষার আয়োজন করা হতে পারে বলে সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেডুর পদমর্যাদা দেওয়ার পর প্রথমবারের মতো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক নিয়োগে বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬ জন, গডুতে ২০৫ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২ জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ পদের বিপরীতে মোট ২ লাখ ৩৫ হাজারের বেশি আবেদন জমা হয়। পরবর্তী সময়ে নিয়োগ পরীক্ষা আয়োজন হওয়ার কথা থাকলেও এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ননক্যাডার) নজরুল ইসলাম মঙ্গলবার সমকালকে বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়নি। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম শেষ করা হলেও পরীক্ষার দিন নির্ধারণ করা হয়নি।’ তিনি আরও বলেন, পরীক্ষার দিন নির্ধারণে পিএসসিতে এক সভায় আলোচনা হয়েছে। সভায় শিক্ষক নিয়োগ পরীক্ষা জুনের শেষের দিকে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। দ্রুত এ পরীক্ষার দিন ধার্য করতে ফাইল তোলা হবে। এরপর পরীক্ষার দিন নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD