1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:02 am

ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত ১

Reporter
  • Updated Monday, May 27, 2019
  • 511

জুয়েল চৌধূরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেল ক্রসিং এলাকায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩ যাত্রী। গতকাল বিকাল ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত হাজেরা বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। আহত সূত্রে জানা যায়, বাহুবল থেকে একটি সিএনজি অটোরিক্সা শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় রওয়ানা দেয়। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনটিটি ধমুড়ে মুছড়ে যায়। ঘটনার পর পর ঘাতক ট্রাক পালিয়ে যায়। স্থানীয় লোকজন হাজেরাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় ফুল বানু নামের আরেক যাত্রীকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে থানার ওসি জানান, ট্রাকটি পালিয়ে গেছে এবং তাকে ধরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD