
প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় এবারো যুক্তরাজ্যের কিংক্রস আল-নেহার মসজিদের প্রতিষ্ঠাতা নেহার মিয়া চৌধুরীর পক্ষ থেকে সকল মুসল্লিয়ান ও বিভিন্ন কমিউনিটির
ব্যক্তিবর্গকে নিয়ে এক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ইফতার পূর্বক অনুষ্ঠানে নেহার মিয়া চৌধুরী কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার আহবান জানান। এবং ইফতারে যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ প্রকাশ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর জিলানী চৌধুরী, সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মাহমুদুল হক, প্রভাষক আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ দিপক, ফরহাদুল ইসলাম চৌধুরী, আব্দুল করিম, খোয়াজ আলী খাঁন, হিফজুর রহমান চৌধুরী, আছমিয়া পাঠান, শিলু চৌধুরী, শাহ গোলাম মোর্শেদ, আবুল মাহিদ, নজরুল ইসলাম, শেখ শামীম, আব্দুল কাদির, তালেব উদ্দিন, ফুল মিয়া, আফজাল মিয়া, রাসেল চৌধুরী, আব্দাল চৌধুরী, জিলু রহমান, সেলিম তরফদারসহ প্রমুখ। মুসলিম উম্মার শান্তি এবং সকল মুসল্লিগণের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা মিফতাউজ্জামান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply