1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:57 am

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলা ও স্কুল ছাত্রসহ আহত ৫

Reporter
  • Updated Friday, May 31, 2019
  • 598

সংবাদদাতা :: বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে সরকারি টিউবওয়েল থেকে পানি আনার জের ধরে  দু’পক্ষের  ৫জন  আহত হয়েছে। গুরুত আহত অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, ওই গ্রামের মুজাহিদ মিয়ার ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র জিসান মিয়া সরকারি একটি টিউবওয়েল তেকে পানি আনতে যায়। এ সময় একই গ্রামের আব্দুল সামাদ বাধা দেয় ও মারপিট করে। এ সময় জিসানের পরিবারের লোকজন এগিয়ে আসলে সামাদের লোকজন তাদেরকেও মারপিট করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি সমাধান করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD