
জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদি হাসান (৬) নামের এক ছাত্র গুরুতর আহত। সে ওই গ্রামের আবুল কাশেরমের পুত্র ও স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। আহত সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ একটি বিদ্যুতের লাইন ছিড়ে তার উপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply