1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:24 am

আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter
  • Updated Sunday, June 9, 2019
  • 604

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ রমজান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান মিয়া উপজেলার শিবপাশা গ্রামের মৃত কালাই উল্লার ছেলে। স্থানীয়রা জানায়, সকালে রজমান মিয়া উপজেলার সৌলরী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। বিকেলে তিনি শ্বশুর বাড়ি থেকে অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন। অটোরিকশাটি উপজেলার রোনীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রমজান মিয়াসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজান মিয়াকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD