
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ আদালতে তাদের সোপর্দ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই কামাল হোসেন শনিবার রাতে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই গ্রামের হোসেন মিয়ার ছেলে জুয়েল হোসেন (২২), বাগেরহাট জেলার মুল্লার হাট থানার বাঘাবাড়ি গ্রামের আলম মিয়ার ছেলে বাদল মিয়া (৩০), একই উপজেলার হরিদা গ্রামের গোলাম মনোয়ারের ছেলে হানিছ মিয়া (৩৫)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের মাদকের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply