1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

আজমিরীগঞ্জে এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড ও জরিমানা

Reporter
  • Updated Wednesday, June 19, 2019
  • 517

নিজস্ব প্রতিনিধি :: আজমিরীগঞ্জে স্ত্রীকে যৌতুকের জন্য নিপীড়ন ও নির্যাতন করার অভিযোগে ইয়াহিয়া চৌধুরী নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড একই সাথে ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান বিজ্ঞ বিচারক ও জেলা জজ মোঃ জিয়া উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এড. মোঃ মস্তফা মিয়া। মামলার বিবরণে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত আলী আকবর চৌধুরীর পুত্র ইয়াহিয়া চৌধুরীর উপর ২০১৪ সালের ২২ অক্টোবর একই উপজেলার বিরাট গ্রামের ফারুক মিয়ার কন্যা ইয়াহিয়ার স্ত্রী ন্যান্সি আক্তার যৌতুক ও নির্যাতনে অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। স্বাী প্রমাণ শেষে মামলাটি প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD