
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। ধর্ষনের শিকার ওই ছাত্রীর পিতা বাদি হয়েগত বুধবার রাতে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ জনের নামে মামলা দায়ের করেন। ধর্ষিতার ২২ ধারা জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং বিচারিক আদালতে নেওয়া হয়েছে। সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুর্শেদ আলম জানান, আসামীদের গ্রেফতার করতে পুলিশ রাত থেকেই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে পড়ার ঘরে জানালা ভেঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে দশম শ্রেণীর এক ছাত্রী কে জোর পূর্বক ধর্ষন করেন দুই লম্পট।
Designed by: Sylhet Host BD
Leave a Reply